২২ অক্টোবর শুরু একাদশ সংসদের ২৫তম অধিবেশন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ এএম

আগামী ২২ অক্টোবর রবিবার বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত