খেলতে খেলতে দোতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:২৯ এএম

বিড়ালের সঙ্গে খেলতে খেলতে বাসার দ্বিতীয়তলা থেকে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ সাদাফ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শিশুটির বাবা মোহাম্মদ রাজু বলেন, ‘আমার ছেলে বাসার দোতলায় বিড়ালের সঙ্গে খেলা করছিল। হঠাৎ সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত