কুমিল্লার লাকসামে জামায়াতের সেক্রেটারিসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার আজগরা এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শহীদ উল্লাহ, লাকসাম পূর্ব ইউপি জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম ও কর্মী জহিরুল ইসলাম।
এ ব্যাপারে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মনোহরগঞ্জ থানার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
