ময়মনসিংহ মেডিকেল কলেজ

অব্যবস্থাপনায় আন্দোলনের হুমকি নাগরিক সমাজের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা এবং প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের রোগীদের সঙ্গে নার্স ও ওয়ার্ডবয়রা খারাপ আচরণ করে, বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালে দালালের দৌরাত্ম্য ও ওষুধ কোম্পানির প্রতিনিদির দৌরাত্ম্যে রোগীরা কাক্সিক্ষত সেবা পাচ্ছে না। এসব অভিযোগ সামনে রেখে জেলা নাগরিক আন্দোলনের নেতারা আন্দোলনের হুমকি দিয়েছেন।

জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম জানান, হাসপাতালে প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদের সময়ে রোগীদের শতভাগ ওষুধ প্রদান করা হতো। কিন্তু বর্তমানে রোগীরা কাক্সিক্ষত ওষুধ পাচ্ছে না। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালে বর্তমানে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে, নার্স, ওয়ার্ডবয়দের খারাপ আচরণের ফলে রোগীরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও জানান, সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে যা হাসপাতালের অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে; বিশেষ করে এমএসআর কেনার ম্যানুয়াল টেন্ডার নিয়ে হাসপাতালে সরকারদলীয় সহযোগী দুই সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়টি ময়মনসিংহ নগরীতে চাঞ্চলের সৃষ্টি করেছে।

এ ছাড়া সম্প্রতি রোগী দেখাকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার বিচার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা বেশ কয়েক দিন কর্মবিরতি পালন করেছেন।

হাসপাতালের পরিচালক দুই সপ্তাহের সময় নিয়েছেন সব ঠিকঠাক করার জন্য। এরপরও আমরা মনিটরিং করে দেখব যদি পরিস্থিতি ঠিক না হয়, তাহলে পরে মানববন্ধনসহ নানা কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করা রোগীর আত্মীয় মো. আলী ইউসুফ জানান, তার রোগী মারা যাওয়ার পর একাধিকবার ডেকেও রোগীর অক্সিজেন মাক্স ও ক্যানুলা খোলার কোনো লোক পাননি। পরে নিরূপায় হয়ে নিজেই এগুলো অপসারণ করেছেন। এমনকি কাউকে না পেয়ে নিজেই ট্রলিতে রোগীর মরদেহ বহন করে নিয়ে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত