শিশু আয়াত হত্যা মামলার চার্জশিট দিয়েছে পিবিআই

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ এএম

পাঁচ বছরের শিশুকন্যা আলিনা ইসলাম আয়াতকে খুনের পর তার মরদেহ ছয় টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল অভিযুক্ত আবির আলী (১৯)। খুনের ১৫ দিন পর আয়াতের বিচ্ছিন্ন দুই পায়ের অংশ ও খ-িত মাথা উদ্ধার করেছিল পিবিআই। খুনের এমন নৃশংস ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকায়। অভিযুক্ত আবির গ্রেপ্তারে কীভাবে ওই শিশুকে খুন করে তার মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় তা সবিস্তারে আদালতে জবানবন্দিতে তুলে ধরে সে। আয়াত হত্যা মামলার তদন্ত শেষে আবিরসহ আরেক কিশোরকে অভিযুক্ত করে গত রবিবার আদালতে তদন্ত সংস্থা পিবিআই চার্জশিট জমা দেওয়ার পর রোমহর্ষক ওই ঘটনার বর্ণনা পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত