মেসেঞ্জার গ্রুপে অর্ডার নারীর মাধ্যমে সরবরাহ

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৬:১৯ এএম

কক্সবাজার টেকনাফের এক মাদকব্যবসায়ীর কাছে আইস ও ইয়াবা মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত ইফতেখার উদ্দিন সাকিব (২৪) নামে এক যুবক। ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলে মাদক  অর্ডার নেওয়া হতো। এরপর সেগুলো নারী ডেলিভারিম্যানের মাধ্যমে পৌঁছে যেত মাদকসেবীদের কাছে। সন্দেহ এড়াতে মবিলের কার্টুনের ভেতরে নিয়ে পরিবহন করা হতো ভয়ংকর ক্রিস্টাল মেথ।

গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যমানের এক কেজি ক্রিস্টাল মেথসহ ইফতেখার উদ্দিন সাকিব (২৪) নামে ওই যুবকের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি বলেন, ইফতেখার উত্তরার ৫ নম্বর সেক্টরের বসবাস করে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলে। কক্সবাজার টেকনাফে থাকা কথিত চৎধপরংপড় ইষধ নামক ছদ্মনামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে আইস ও ইয়াবা মাদক সংগ্রহ করে। তিনি দীর্ঘদিন এই মাদক মজুদ ও ডেলিভারির কাজে জড়িত। তাদের এই গ্রুপটির অনলাইন ভিত্তিক ডিলার আছে। তাদের মাধ্যমে এগুলো বাজারজাত হয়ে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা উত্তরা এলাকা কেন্দ্রিক মাদক চক্র হয়ে থাকতে পারে।

ওই কর্মকর্তা আরও বলেন, উত্তরা পূর্ব থানার একটি টহল পুলিশ দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করাকালীন গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঢাকার আশপাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় প্রবেশ করবে। সে তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানা-পুলিশ আবদুল্লাহপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট পরিচালনা শুরু করে। চেকপোস্ট পরিচালনাকালীন রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় সেখানে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত