আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানী মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাহ আলম। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরপুর এলাকার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইসলাম ও সাবেক সদস্য নাবিল গ্রুপের মধ্যে কাওলায় আওয়ামী লীগের সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। পরে এর জের ধরে রাতে আবার ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ধারালো অস্ত্রে আঘাতে একজন আহত হয়। পরে তাতে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (দারুসসালাম জোন)মোফিজুর রহমান পলাশ বলেন, আমরা ঘটনাস্থলে পুরো বিষয়টি নিযন্ত্রণে নিয়েছি। একজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
×
