শহরে গ্রামের ছোঁয়া!

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম

কংক্রিটের এই জঙ্গলে যা কিছুর দেখা পাওয়া ভার তা-ই যেন এসে ধরা দিল এই ছবিতে। গ্রামের চিরচেনা ছবি—সাঁকোতে করে খাল বা ছোট নদী পার হচ্ছে মানুষ। ঠিক তেমনই একটি ছবি রাজধানীর বুকে শিরোনামে আজ ছাপা হলো দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায়।

ছবির ক্যাপশনে লেখা—একপাশে আফতাবনগর। আরেকপাশে বনশ্রী। মাঝখানের খালের ওপর বাঁশের সাঁকোই স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা।

এ ঘটনা কিন্তু খোদ রাজধানীতেই। রাজধানীর বুকের দুটি নয়নাভিরাম এলাকাকে সংযুক্ত করেছে একটি পাকাপোক্ত বাঁশের সাঁকো। এই ছবিটি আজ সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে বেশ ভাইরাল হয়। অনেকেই বিশ্বাস করতে পারেননি এমন একটি আস্ত সাঁকো থাকতে পারে খোদ রাজধানীর বুকে। তাই মজা করে অনেক সোশাল মিডিয়া ব্যবহারকারীকে ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে লিখতে দেখা দেছে- শহরে গ্রামের ছোঁয়া!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত