সারা দেশে মন্ডপে দুই লাখ আনসার ভিডিপি মোতায়েন

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি পূজামন্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়।

এবারের দুর্গাপূজার ৭ হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব

পালন করছেন।

আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এ ছাড়াও ৬৪টি জেলায় যেকোনো আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ০১৭৭৭৭৯৪৪৮৩ ও ০১৭৭৭৭৯৪৪৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত