সব ধর্মের অধিকার নিশ্চিত করেছে সরকার : বুবলী

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:০১ এএম

সব ধর্মের মানুষের সমান অধিকার আওয়ামী লীগ সরকার নিশ্চিত করেছে উল্লেখ করে প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী বলেছেন, সবাই মিলেমিশে উৎসব উদযাপন করছে। শেখ হাসিনা সরকার সব ধর্মের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশে ও জাতির উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল রবিবার রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন আসন্ন দ্বাদশ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বুবলী।

গাইবান্ধা-৫ আসনের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে কী পরিমাণ উন্নয়ন হয়েছে, তা এলাকার মানুষ দেখেছে। আমার বাবা প্রয়াত ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধরে কাজ করে গেছেন। আমিও বাবার দেখানো পথে নির্বাচনী এলাকার সব ধর্মের মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত