ফুলছড়িতে বুবলীর নেতৃত্বে আ.লীগের সদস্য সংগ্রহ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৬ এএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

এ উপলক্ষে আয়োজতি আলোচনা সভায় সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজদার রহমান। সাধারণ সম্পাদক আলমগীর শেখের সঞ্চালনায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আগামী নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী বুবলী প্রমুখ।

আলোচনা সভায় বুবলী বলেন, ‘প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সময়কালে ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তাঘাট থেকে শুরু করে সর্বস্তরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্মরণীয় হয়ে আছেন। আমার বিশ্বাস আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত