জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক, উপসচিব, লাবণ্য আহমেদ আর নেই। পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। গত মাসে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়। অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালে গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-স্বজন রেখে গেছেন। তার মরদেহ বৃহস্পতিবার (আজ) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
লাবণ্য আহমেদ পেশাগত জীবনে একজন দায়িত্বশীল, দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিজ কর্মক্ষেত্র, গণমাধ্যম এবং তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন তিনি।
তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি
