স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেকে লাইফস্টাইল আয়োজিত সেমিনারে এ কথা জানান তারা।
জেকে লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, জেকে লাইফস্টাইলের মাধ্যমে ডায়াবেটিসসহ আরও অনেক জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। সেমিনারে বক্তারা ডায়াবেটিসকে সারা বিশ্ব থেকে নির্মূল করার বিষয়ে সবাইকে জেকে লাইফস্টাইল মেনে চলার পরামর্শ দেন।
ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া এবং শরীরকে রোগমুক্ত রাখার ব্যাপারে মূল্যবান পরামর্শ দেন সোহেল তাজ। বিজ্ঞপ্তি
