জেতাটা অভ্যাসে পরিণত করে ফেলল আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাকে হারাল ৭ উইকেটে। ২৪২ রানের লক্ষ্যে পৌঁছায় ২৮ বল হাতে রেখে।
পুনেতে টস জেতে আফগানরা। নিশাঙ্কা ৪৬, মেন্ডিস ৩৯ ও সাদিরা ৩৬ রান করে আউট হলে লঙ্কান ইনিংসে শুরু হয় ধস। ১৮৫ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন অভিজ্ঞ ম্যাথিউস ও থিকশানা। ফারুকি ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৪ রানে শিকার করেন চার উইকেট। মুজিব দুটি, আজমত ও রশিদ একটি করে উইকেট নেন।
প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে গুরবাজকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন মাদুশঙ্কা। তবে ভড়কে যায়নি আফগানরা। দুটি পঞ্চাশ ও একটি শতরানের জুটিতে আর বিপদ বাড়তে দেননি আফগান ব্যাটাররা। ওমরজাই ৭৩*, রহমত শাহ ৬২, শাহিদি ৫৮* ও জাদরান ৩৯ রান করেন। মাদুশঙ্কা দুটি ও রাজিথা একটি উইকেট নেন। মূল্যবান দুই পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে গেল আফগানরা।