সীমান্তবর্তী শহরের নিয়ন্ত্রণ হারাল মিয়ানমারের জান্তা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম

চীন সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করল মিয়ানমারের সামরিক সরকার। গত বুধবার নেপিদোকেন্দ্রিক সামরিক সরকারের মুখপাত্র জানান, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ফলে চীনের ইউনান প্রদেশের সীমান্তবর্তী শান রাজ্যের চিনশিহাউ শহর হাতছাড়া হয়েছে।

গত বুধবার মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র জাউ মিন তুন বলেন, চিনশিহাউয়ে ‘সরকার, প্রশাসনিক সংস্থা এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী আর কোনো উপস্থিতি নেই।’ 

চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য যোগাযোগের জন্য চিনশিহাউ শহরটি গুরুত্বপূর্ণ। বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৮০ কোটি ডলার মূল্যের পণ্যবাণিজ্য চলে এই শহরের আন্তঃসীমান্ত পথ দিয়ে। শান রাজ্যে তিনটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীভিত্তিক সশস্ত্র সংগঠন সমন্বিতভাবে জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

সংগঠনগুলো হলো থা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। বুধবার পর্যন্ত চার দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে তারা লড়াই করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত