লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় গৃহবূধকে হত্যা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরমনসা এলাকায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধূ নুর নাহার বেগমকে শ্বাসরোধে হত্যার করা হয়েছে। এ ঘটনায় সজিব হোসেন (২৩) ও রুবেল হোসেন (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামি হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন।

তিনি জানান. নিহত গৃহবধূ নুর নাহার বেগমের কাছ থেকে সজিব হোসেন ১৫ হাজার টাকা হাওলাদ নেন। ওই টাকা প্রতি সপ্তাহ ৩০০ টাকা হারে ৪২ কিস্তিতে পরিশোধ করা হবে। কিন্তু সপ্তাহের তিনশ টাকা চাইতে গেলে সজিব হোসেন ও তার বন্ধু রুবেল মিলে টাকার দেয়ার আশ্বাস দিয়ে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তারা দুইজনে চরমনসার ফসলী ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে তাকে হত্যা করে। এক পর্যায়ে নিহত নারীর নাকের ফুল, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় তারা। নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।  বৃহস্পতিবার সকালে তার লাশ চরমনসার একটি ফসলি ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বোন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত