নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মোড়ক উম্মোচন, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব হয়। ঢাকা মহা-ধর্ম প্রদেশের অবসরপ্রাপ্ত আর্চ বিশপ ও বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্টিক ডি রোজারিও প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী উৎসবে সাড়ে তিন হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেয়। উৎসবের দ্বিতীয় পর্বে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনসহ ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাং¯ৃ‹তিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রাজশাহী ক্যাথলিক ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিওর সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, বরিশাল ক্যাথলিক ধর্ম প্রদেশের বিশপ ইম্মানুয়েল রোজারিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও হীরক জয়ন্তী উৎসবের আহ্বায়ক ফাদার দিলীপ এস কস্তা, অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ প্রমুখ।
