নারিকেল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের বড় পাঁকার শালাইনগর এলাকায় এই ঘটনা ঘটে। বৃদ্ধ আজিম প্রামাণিক (৬৬) ওই এলাকার মৃত আসকান প্রামাণিকের ছেলে। 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে আজিজ মানুষের নারিকেল গাছ ঝুড়ার (পরিষ্কার করা) কাজ করেন। ঘটনার দিন সকালে তিনি শালাইনগর গ্রামের তছের উদ্দিনের নারিকেল গাছ ঝুড়তে এসেছিলেন। গাছে উঠে ঝুড়া অবস্থায় গাছের সাথে তার কোমরে বাঁধা দড়ি ছিঁড়ে গিয়ে তিনি মাটিতে পড়ে যান। কয়েক মিনিটের মধ্যে তিনি মারা যান। পাঁকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম মুকুট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত