‘বিকাম এ পার্ট অব এ হিস্ট্রি ম্যান’– অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউটে’র পর হাসতে হাসতে টিভি ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার এই মন্তব্য করেছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট দেখা গেছে। এ নিয়ে প্রথম ইনিংস শেষে কথা বলেছেন শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করা ব্যাটার চারিথ আসালাঙ্কা। তার মতে, ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের জন্য ভালো নয়।
‘আমার দৃষ্টিতে ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের বাইরে। ব্যক্তিগতভাবে সেঞ্চুরি পাওয়ার অনুভূতি অন্যরকম। এজন্য আমি খুব খুশি। ধনাঞ্জয়া (ডি সিলভা) ডানহাতি ব্যাটার, আর আমি বাঁ-হাতি। তাই তার সঙ্গে পার্টনারশিপ গড়তে ভালো লাগে। আমাদের লক্ষ্য ছিল তিনশ রান করা, তবে এখন যা হয়েছে তাও যথেষ্ট।’
