পাকিস্তানের নারীদের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮১ রানে গুড়িয়ে যাওয়া বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বড় সংগ্রহের পথে ছুটছে নিগার সুলতানা জ্যোতির দল।
৩৫ ওভার শেষে বাংলাদেশ নারী দলের রান ৩ উইকেটে ১০৯। অধিনায়ক জ্যোতি ৩০ ও ফাহিমা খাতুন ১০ রানে অপরাজিত আছেন।
আজও উদ্বোধনী জুটি ২১ রানের বেশি হয়নি। মুর্শিদা খাতুন ১২ রানে আউট হয়ে যান। দলীয় ৪৩ রানে সুবহানা মোস্তারি ১৬ রান করে ড্রেসিং রুমের পথ ধরেন।
তারপর জ্যোতি ও ফারজানা মিলে গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ৯২ রানে সেটা ভাঙে ফারজানার রান আউটে। ফেরার আগে ৪০ রান করেন তিনি।
