এ সপ্তাহের বিতর্ক— হরতাল-অবরোধের পরিণতি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:০৮ এএম

সন্ত্রাস নৈরাজ্যের অবরোধ |  আলিমুজ্জামান

’৭৫-এ বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ এবং মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যার মধ্য দিয়ে যে বা যারা ক্ষমতায় আসীন হলেন, তারা কারা? হাঁ-না ভোটের ছলচাতুরীতে জিয়াউর রহমান পাকাপোক্তভাবে ক্ষমতায় আরোহণ করলেন রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়ে। সঙ্গে জুটল আরও সব দেশবিরোধী রাজাকার। পাকিস্তান থেকে নিয়ে আসা হলো রাজাকার শিরোমণি গোলাম আযমকে। আর উচ্ছিষ্টভোগীরা তো সবসময় আশপাশেই থাকে। পাকিস্তানি ভাবধারায় ফিরে গেল দেশ। পাকিস্তানে যেমন স্বাধীনতার পর থেকে অদ্যাবধি মিলিটারি শাসন চলছে। তেমনি আমরাও মিলিটারি শাসনেই ফিরে গেলাম। জে. জিয়ার পথ ধরে এলো লে. জে এরশাদ। তারপর ’৯০-এর গণ-আন্দোলন। স্বাধীনতার পর গণ-আন্দোলন কেমন হয়, কেন হয় আমরা দেখলাম, জানলাম।  এও জানলাম, মিলিটারি শাসকের তৈরি কথিত রাজনৈতিক দল ‘বিএনপি’ কতটা কদর্য ও অমানবিক হতে পারে। 

বিস্তারিত পড়ুন এখানে

আন্দোলনের পরিণতি জনকল্যাণকর | হাবীব ইমন

আওয়ামী লীগ মনে করছে, ২৮ অক্টোবর রাজনৈতিক শক্তির লড়াইয়ে তাদের জয় হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। সেই খেলায় আমরা জিতে গেছি।’ স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তাহলে সেদিন তারা খেলেছিলেন? তার দলের স্টাইকাররাই তাহলে প্রধান বিচারপতির বাসভবন, পুলিশ হাসপাতালে অফসাইডে গোল দিয়েছে! সাধারণ মানুষ ভেবেছিল, খেলোয়াড় সব বিএনপির। এটাই কি ওবায়দুল কাদেরের সেই ‘খেলা হবে’? সেই খেলাটা যে এ রকম বোঝা গেল, সেমিফাইনাল জিতে যাওয়ার ঘোষণায়।

বিস্তারিত পড়ুন এখানে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত