এ সপ্তাহের বিতর্ক— ইরানি প্রেসিডেন্টের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:৫৬ এএম

রাইসির মৃত্যু দুর্ঘটনাই | আলিমুজ্জামান

পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এ কথা সত্যিই স্পষ্ট হয়ে ওঠে। ওখানকার আবহাওয়া সম্পর্কে যারা জানেন, তারা বলেছেন, আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে থাকার পরও মুহূর্তেই সেখানকার আবহাওয়া বদলে যায়, ভয়ংকর রূপ নেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, দুর্ঘটনা তো ঘটতেই পারে।

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ২০মে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর, ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি-সহ হেলিকপ্টারটিতে অবস্থানকারী ৯ জনের কেউই আর বেঁচে নেই। ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলি তা নিশ্চিত করেছেন।

বিস্তারিত পড়ুন এখানে...

দুর্ঘটনার নামে অন্যকিছু! | ইলিয়াস খান

তথ্য যে আসবে, সে বিষয়ে সন্দেহ নেই। কোনো দেশ চাক বা না চাক। সেটা কারও ওপর নির্ভর করবে না। তবে এই ঘটনা যে কোনোভাবেই স্বাভাবিক দুর্ঘটনায় মৃত্যু নয়, বেশ কিছুদিন পর তেমন তথ্য জানা যাওয়ার সম্ভাবনাই প্রবল। তখনই জানা যাবে, ইব্রাহিম রাইসি মারা যাননি

ইরানের প্রেসিডেন্ট ড. সাইদ ইব্রাহিম রাইসি এমন সময় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন, যখন ৭ মাসের বেশি সময় ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে গাজায় ব্যাপক যুদ্ধ চলছে। ইসরায়েল গাজায় ঢুকে নির্বিচারে ফিলিস্তিনি হত্যা করছে। হামাসের পক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং হুতিও সঙ্গে যোগ দিয়েছে যুদ্ধে। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে ইসরায়েল হত্যা করেছে। সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এরপর প্রতিশোধ হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান।

বিস্তারিত পড়ুন এখানে...

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত