পাকিস্তানের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুরের উইকেটে যা অনেক বড় লক্ষ্য। তবে সেটা যেন হেসে খেলেই পাড় করে দিতে চলেছে টাইগ্রেসরা। ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাটে উদ্বোধনী জুটি শতরান পেরিয়েছে ।
২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে উঠেছে ১০৮ রান। ফারজানার ব্যাটে এসেছে ৫১ রান ও মুর্শিদা আছেন ৪৮ রানে।
ওয়ানডেতে এটা বাংলাদেশের চতুর্থ শতরানের জুটি। ২০১১ সালে বিকেএসপির মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে শুকতারা রহমান ও শারমিন আক্তার প্রথম শতরানের জুটি গড়েন। এরপর ২০২১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ফারজানা ও মুর্শিদা গড়েন জুটির সেঞ্চুরি। সেটা ছিল ১১৫ রানের। ২০১৭ সালে কক্সবাজারে শারমিন আক্তার ও রুমান আহমেদের ১২৭ রানের জুটিটাই বাংলাদেশের সর্বোচ্চ।
