বললেন হাথুরুসিংহে

মুশি-রিয়াদ বাংলাদেশকে তাদের সেরাটাই দিয়েছেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহ। এবারের আসরটি হয়তো শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের। সেই তালিকার দুজন এখন আছেন বর্তমান দলে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ব্যাপারে কী ভাবছেন হাথুরুসিংহে।

এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘অবশ্যই তাদের জার্নিটা ছিল অসাধারণ। যে ধরনের ক্রিকেট তারা বিশ্বকাপে খেলেছে, সেগুলোকে অবশ্যই আলাদা করে রাখতে হবে। তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কি না যদিও আমি জানি না, কারণ তারা এখনো যথেষ্ট ফিট আছেন, এখনও পারফর্ম করছেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে আমার কোন কথা বলা ঠিক হবে না। তাদের অনেকেই মনে হয় পাঁচটা বিশ্বকাপ খেলেছে। এটা আসলে যে কোন ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো ব্যাপার।’

বাংলাদেশ ক্রিকেটে এ দুজনের অবদান নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ছোট্ট পথ পরিক্রমায় আমার মনে হয় তারা সেরা ক্রিকেটটাই খেলেছে। যদি সত্যিই তারা বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটে একটা আমূল পরিবর্তন আসবে।’

সত্যি যাই হোক, বাস্তবতা বলছে এটাই হতে যাচ্ছে এ দুই অভিজ্ঞ বাংলাদেশ কাণ্ডারির বিশ্বকাপে শেষ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত