অবরোধ সমর্থনে রামপুরায় ছাত্রদলের মশাল মিছিল 

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪র্থ দফার ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানার নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যায় মশাল মিছিলটি আবুল হোটেলের সামনে থেকে শুরু হয়ে রামপুরা কাঁচা বাজারের সামনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবদুল আল হামিদ নিরব,সাবেক সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ,সরকারী বাংলা কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম, এটি আই কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান আকাশ, ছাত্রদল নেতা পাভেল, রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত