ঢাকার পাঁচ স্থানে অবরোধ কর্মসূচি সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ নভেম্বর) যাত্রাবাড়ী মীরহাজীবাগ, সায়েদাবাদ রেলগেট, চকবাজার উর্দু রোড, সবুজবাগ বনশ্রী থেকে খিলগাঁও রোড ও ধানমন্ডিতে বিক্ষোভ করেন নেতামকর্মীরা।
মিছিলগুলোতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
