নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. আকরাম হোসেন চৌধুরী (৬৮) মারা গেছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ১টার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আকরাম হোসেন চৌধুরীর পরিবার দেশ রূপান্তরকে জানান, দুপুর বেলায় টয়লেটে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ তার গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাকরাইলে নেওয়া হয়েছে।
আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারনেনি। ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দুই বার চেয়ারম্যান হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
