প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন একযোগে উদ্বোধন করবেন। এ সব ভবনের ১১ হাজার ২৩১টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে ৩৬টি উন্নয়ন প্রকল্প চলমান আছে। এ সব প্রকল্পের কাজ সমাপ্ত হলে আরও ১০ হাজার ৯৬৮টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৪৮ হাজার ৪০০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণের সুযোগ পাবে। ফলে গুণগত, মানসম্পন্ন ও কাক্সিক্ষত শিক্ষা সুনিশ্চিত হবে। নির্মিত ভবনগুলোয় ছেলে ও মেয়েদের জন্য পৃথক টয়লেট, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প ও পৃথক টয়লেট রয়েছে। বিজ্ঞপ্তি
