মোটরসাইকেলে শিংওয়ালা গরু, ভাইরাল ভিডিও

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৩২ এএম

সোশ্যাল মিডিয়া খুললেই বাইক নিয়ে নানান কেরামতি চোখে পড়ে। কখনও মাঝরাস্তায় বাইকের স্টান্ট তো আবার কখনও সাত সদস্যের গোটা পরিবারই দিব্যি একটি বাইকে চড়ে বসেন। কিন্তু গরুকে কখনও বাইক চড়তে দেখেছেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও এক মস্ত বড় গরু শিং উঁচিয়ে বসে আছে বাইকে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমন ঘটনার একটি ভিডিও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। 

ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি বাইক চালাচ্ছেন। আর তার সামনে বিরাট বড় শিংওয়ালা সাদা রঙের এক গরু বসে রয়েছে। রাস্তা দিয়ে যাওয়া এক গাড়ি থেকে মোবাইলে এই মজার দৃশ্য রেকর্ড করা হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অনেক সময় বাড়ির পোষ্য কুকুরকে এভাবে বসিয়ে বাইক চালাতে দেখা যায়। এবার সেই জায়গায় চলে এলো গরু। 

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ দেখেছেন। লাইক বাটানে ক্লিকও করেছেন শত শত মানুষ। এসেছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও। এক নেটিজেন লিখেছেন, ‘এমনভাবে যে বাইক চালানো যায়, তা কখনও কল্পনাও করতে পারিনি। এই ভিডিও না দেখলে বিশ্বাসই হত না’। 

বিশাল চেহারার গরু পেছন থেকে যেভাবে ওই ব্যক্তি বাইক চালিয়েছেন তা খুবই বিপজ্জনক বলেও কমেন্ট করেছেন অনেকে।

দেখুন ভিডিও-

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত