তফসিলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। আজ বুধবার রাতে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত