‘এমডি এবং সিইও অব দ্য ইয়ার’ এমটিবি’র এমডি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:১৫ এএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘এমডি এবং সিইও অব দ্য ইয়ার ২০২৩’ পুরস্কার পেয়েছেন। পুরস্কারটি রহমানের দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রহমানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মো. খালিদ মাহমুদ খান।

আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে রহমান বলেন, এই অর্জন তাকে আরও বৃহত্তর পরিসরে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। এই পুরস্কারটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয় বরং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। সব এমটিবিয়ান-এর দলগত প্রচেষ্টার ফলস্বরূপ এই স্বীকৃতি অর্জন।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক বোর্ডকে তার প্রতি অটুট আস্থা এবং সুচিন্তিত দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসমূহের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পাশাপাশি এমটিবির গ্রাহকবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সমগ্র এমটিবি পরিবার ব্যাংকের অবিচল আস্থা ও অকুণ্ঠ সমর্থন ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত