ঐশ্বরিয়া প্রসঙ্গে রাজ্জাকের ক্ষমা নিয়ে অমিতাভের সন্দেহজনক টুইট

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করতে গিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে জড়িয়ে মন্তব্য করে বসেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আবদুল রাজ্জাক। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্জাকের মন্তব্য নিয়ে ওঠে নেতিবাচক কথার জোয়ার। এবার ঐশ্বরিয়ার শ্বশুর বলিউড বাদশা অমিতাভ বচ্চন মুখ খুললেন এই প্রসঙ্গে।

রাজ্জাক বলেছিলেন, ‘আমার মনে হয় পাকিস্তানের খেলোয়াড়দের উন্নতি হবে তেমন কোনো ইচ্ছাই নেই। আর সেটা কখনোই হবে না যদি মাথায় চিন্তা থাকে যে, ঐশ্বরিয়াকে বিয়ে করেই নৈতিকতাসম্পন্ন সন্তানের জন্ম দেওয়া সম্ভব। তাই খেলার উন্নতির আগে প্রথমে চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে।’ এর পরেই ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন মন্তব্যের নিন্দা করেন তার নিজের দলের সাবেক ক্রিকেটাররা।  

পাকিস্তানের সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়ার প্রসঙ্গ টেনে আনা যে উচিত হয়নি, সেই ভুল বুঝতে পারেন রাজ্জাক। প্রকাশ্যে ভিডিও বার্তায় আত্মসমালোচনা করে ক্ষমাও চান। এবার ওই প্রসঙ্গে অমিতাভ বচ্চন মুখ খুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

অমিতাভ বচ্চনের টুইট

এক্স-এ দেওয়া পোস্টে ক্ষমা চাওয়া এবং যাত্রা সমাপ্তির ইমোজি ব্যবহার করে বিগ বি লিখেছেন, `যেকোনো লিখিত শব্দের চেয়ে এইসবের (ইমোজির) অর্থ অনেক গভীর।' সন্দেহজনক এই টুই্ট বার্তা নিয়ে এখন সরগরম হয়েছেন নেটিজেনরা।

রাজ্জাকের ক্ষমা চাওয়াকে ইঙ্গিত করেই হয়তো নিজের পুত্রবধু সম্পর্কে ওঠা এই প্রসঙ্গ থামানোর বার্তা জানালেন বলিউডের শাহেনশাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত