রিজওয়ানের কথা বলা বারণ!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
বিতর্কের মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে এবং লর্ডস টেস্টের পর মোবাইল ফোন বাজেয়াপ্ত হওয়ার ঘটনার সত্যতা প্রকাশ করতে চেয়েও পারছেন না পাকিস্তান জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান অবজারভার জানিয়েছে, নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দু’বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুমতি চেয়েছেন রিজওয়ান। কিন্তু দু’বারই তার আবেদন নাকচ করে দিয়েছে বোর্ড।
 
রিজওয়ানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জাতীয় দলকে ঘিরে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। বিশেষ করে, ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের পর তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তিনি যে চিঠি পাঠিয়েছিলেন, তার প্রেক্ষাপট ও বিষয়বস্তু নিয়েও গণমাধ্যমে কথা বলার ইচ্ছা ছিল রিজওয়ানের।
 
বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বিধিবিধানের ভেতরে থেকেই রিজওয়ান সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চেয়েছিলেন। চুক্তির ‘ক্লজ ৪.১’ অনুযায়ী বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো খেলোয়াড় প্রকাশ্যে কোনো বিবৃতি বা বক্তব্য দিতে পারেন না। রিজওয়ান এই নিয়ম মেনে পিসিবির কাছে লিখিত অনুমতি চান এবং চুক্তির ‘ক্লজ ১৬’-এর দোহাই দেন—যাতে বোর্ড ও চুক্তিভুক্ত খেলোয়াড়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।

তবে রিজওয়ান নিয়মনীতি মেনে আবেদন করলেও পিসিবি তাকে সংবাদ সম্মেলনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত