টোকিওতে ইসরায়েলি দূতাবাসের বেষ্টনীতে গাড়ির ধাক্কা, ‘শঙ্কিত’ রাষ্ট্রদূত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:০৫ পিএম

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনের বেষ্টনীতে একটি গাড়ি বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (১৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

জাপান টুডে জানিয়েছে, এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শিনোবু সেকিগুচি (৫৩)। তিনি স্থানীয় ডানপন্থি গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

অপরদিকে জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ কোহেন সোশ্যাল মিডিয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় আমি শঙ্কিত।’

জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি বিধ্বস্তের ঘটনাটি এমন স্থানে ঘটেছে যেখানে কয়েকসপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত