‘যুক্তরাষ্ট্র তিন দলকে চিঠি দিয়েছে, দেশে কি আর কোনো দল নাই?’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম

৩০০ আস‌নেই নির্বাচন কর‌বে কৃষক শ্রমিক জনতা লীগ। ৩০০ আস‌নে পু‌রোপু‌রি প্রার্থী নাও দি‌তে পারি। আমা‌দের এতো প্রস্তু‌তি ‌নেই। এতো বড় দল‌ও আমরা না। ত‌বে অসংখ‌্য আস‌নে প্রার্থী দেয়া হ‌বে এবং অন‌্যদ‌লের লোকজন‌কেও আমা‌দের গামছা উপহার দেব ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতে সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

শুক্রবার (১৭ ন‌ভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে মাজা‌রে পুষ্পস্তবক অর্পন ও তার মাগফিরাত কামনা করে মোনাজাত শে‌ষে তি‌নি সাংবাদিকদের এসব কথা বলেছেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী ব‌লেন, নির্বাচন হয় প্রতিদ্ব‌ন্দ্বিতামূলক। আওয়ামী লী‌গের সা‌থে জোট কর‌লে নির্বাচন কর‌বো কার সা‌থে। বিএন‌পি নির্বাচ‌নে নাই, জাতীয় পা‌র্টিও টানাটা‌নি কর‌ছে। আমরা আওয়ামী লী‌গের সা‌থে য‌দি জোট ক‌রি মানুষ ভোট দে‌বে কা‌কে। মানু‌ষের ভোট দেয়ার জায়গা থাক‌বে না। 

তি‌নি ব‌লেন, আমরা আমে‌রিকায় বসবাস ক‌রি না। আমরা বাংলা‌দে‌শে বাস ক‌রি। আমে‌রিকা স‌্যাংশন দেবে এই ভ‌য়ে আমরা বি‌য়ে করবো না। বউ তালাক দেবে। মে‌য়ের বি‌য়ে হ‌বে না, ছে‌লের বি‌য়ে হ‌বে-এটা চিন্তা ভাবনা করা উচিত না। আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস এর বাংলাদেশের ইলেকশান নিয়ে এতা দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশ না এটা আমা‌দের দেশ। তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়েছেন, দেশে কি আর কোনো দল নাই? আর কি কোন মানুষ নাই? তিনি তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন। এটি তিনি গর্হিত কাজ করেছেন, তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছে। এজন্য তাকে স্যাংশান দেয়া যেতে পারে এবং আইনের আওতায় আনা যেতে পারে। 

‌তি‌নি আরেও ব‌লেন, বিএনপিতে মুসলমান আছে কিনা জানি না। বিএন‌পি ভো‌টে দাঁড়া‌লেও আমেরিকার সমর্থন নেয়া বি‌এন‌পি‌কে মুসলমানরা ভোট দেয়া উচিত না। 

তি‌নি ব‌লেন, দেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এতে অনেকেই খুশি না, আমিও না। কিন্তু তারপরেও বলবো একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ সুষ্ঠ নিরেপেক্ষ নির্বাচন দরকার।  যদি গত নির্বাচনের মতো নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্থ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত