ভিড়ের কারণে দলীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না শাহজাহান খান

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

বড় জমায়েত নিয়ে মাদারীপুর ২ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিতে এসেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য শাহজাহান খান। কিন্তু দলীয় কার্যালয়ের সামনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড়ের কারণে তিনি কার্যালয়ে ঢুকতে পারেননি। কার্যালয়ে ঢুকতে ব্যর্থ হয়ে শাহজাহান খান একটি দোকানে গিয়ে বসেন।

এর আগে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে কথা বলেন শাহজাহান খান। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে দেশে নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ বিএনপি জামায়াত এর অবরোধ হরতাল প্রত্যাখ্যান করে নির্বাচনী উৎসবে শামিল হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে বিগত বছরগুলোর ন্যায় এবারও মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো এবং বিজয় উপহার দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত