সাতক্ষীরা-২ আসনে নৌকার মনোনয়ন জমা দিলেন ড. কাজী এরতেজা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

সাতক্ষীরা সদর-২আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান। আজ সোমবার তার প্রতিনিধিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।

সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়ে ড. কাজী এরতেজা হাসান বলেন, আপনাদের দোয়া,আশীর্বাদ ও ভালোবাসার স্বীকৃতির অংশ হিসাবে আমার প্রিয় দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-২ আসনের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহন করবেন, সেই সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। নৌকাকে জেতাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

জানা যায়, নিজস্ব অর্থায়নে জেলা আওয়ামী লীগের জন্য একটি কার্যালয়ও করে দিয়েছেন এরতেজা হাসান। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। উপকূলবর্তী এলাকা হওয়ায় প্রায় সময়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে সাতক্ষীরা। এক্ষেত্রে সব সময়ই এরতেজা হাসান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ড. কাজী এরতেজা হাসান ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, এফবিসিসিআইয়ের তিনবারের নির্বাচিত সাবেক পরিচালক, ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন, দৈনিক ভোরের পাতা, দ্যা ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত