স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইখতিয়ার উদ্দিন শাহীন গ্রাহকের প্রিমিয়ামের ৬০ লাখ ৭০ হাজার টাকা কোম্পানির ব্যাংক হিসাবে না রেখে নিজের হিসাবে নিয়েছেন। এটাকে আত্মসাৎ বলে মনে করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এজন্য আত্মসাৎ করা এই অর্থ আগামী ৭ দিনের মধ্যে কোম্পানির ব্যাংক হিসাবে স্থানান্তর করতে স্বদেশ লাইফের সিইওকে নির্দেশ দিয়েছে সংস্থাটি। রবিবার আইডিআরএ ইখতিয়ার উদ্দিন শাহীনকে এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেয়।
ওই টাকা ফেরত দেবেন মর্মে গত ৯ অক্টোবর স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করলেও ইখতিয়ার উদ্দিন শাহীন তা জমা দেননি। নির্ধারিত সময়ে কোম্পানির হিসাবে টাকা জমা না দিলে শাহীনের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ সব ব্যবস্থা নেওয়া হবে।
