ফরিদপুরে বিএনপির সদস্য সচিব স্বপন গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম কিবরিয়া স্বপনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

আজ বুধবার সকালে শহরের পূর্বখাবাসপুর এলাকার বড়ইতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অবরোধের সমর্থনে সকালে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি অন্যত্র যাচ্ছিলেন। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে কিবরিয়া স্বপন ও জেলা যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফকে গ্রেপ্তার করে।

এর আগে গত মঙ্গলবার ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেনকে তার পূর্ব খাবাসপুরস্থ বাসা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এমদাদ হুসাইন (সম্প্রতি পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) জানান, কিবরিয়া স্বপন ও ইউসুফের নামে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত