হাসপাতালে ভর্তি ভূমি পেডনেকার

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:২০ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। শুরুর দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। তবে আগের চেয়ে এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

বুধবার (২২ নভেম্বর) পিঙ্কভিলার প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

এদিন সকালে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। আর ছবির ক্যাপশনে ভূমি লিখেন, ‘এডিস মশা গত আট দিন প্রচণ্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর দারুণ লাগছে। আর এজন্য সেলফি তুলেছি।’

ভক্তদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘গত কয়েকটি দিন আমি এবং আমার পরিবার কঠিন সময় পার করেছি। এখন মশা তাড়ানো জরুরি। উচ্চ দূষণের কারণে আমাদের বেশিরভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা দরকার। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটি পরিস্থিতি আরো খারাপ করেছে। আমার যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত