বিএনপি নেতা হাবিবকে ৫ মাসের কারাদণ্ড

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচমাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাকে হাজির করার পর শুনানি শেষে বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো.বশির উল্লাহর বেঞ্চ এ দণ্ড দেন।

এর আগে তলবে হাজির না হওয়ায় গত ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে খুঁজে বের করে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। এ অবস্থায় গতকাল (মঙ্গলবার) মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত