গ্রাহকদের সেবা দিতে তিন দিনের ‘সার্ভিস ডে’ চালু করছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আজ বৃহস্পতিবার থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ভিভোর অথোরাইজড সার্ভিস সেন্টারগুলোতে মিলবে এই সেবা। পাশাপাশি থাকছে ডিসকাউন্টসহ বিভিন্ন অফার। দিনভর অপেক্ষা নয় বরং ‘সার্ভিস ডে’তে খুব কম সময়ে মিলবে ফ্ল্যাশ রিপেয়ার সেবা।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে আকর্ষণীয় বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সার্ভিস। ভিভো এসভি এবং ওয়াই সিরিজের বিশেষ কিছু মডেলের স্পেয়ার পার্টসের পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট। ভিভোর ভি সিরিজের মধ্যে ভি১৯, ভি২০, ভি২০ এসই, ভি২১, ভি২১ই এবং ওয়াই সিরিজের মধ্যে ওয়াই১এস, ওয়াই১২এ, ওয়াই২০ ২০২১, ওয়াই২১, ওয়াই৩০, ওয়াই৫১ স্মার্টফোনগুলোর মেইন বোর্ডে পাওয়া যাবে বিশেষ এই ডিসকাউন্ট অফার। সঙ্গে আরও কিছু মডেলের ডিসপ্লে এবং ব্যাটারিতে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টের সুবিধা।
চার্জার, ডেটা কেবল, ইয়ারফোন কিনে গ্রাহক পেয়ে যাবেন ১০ শতাংশ মূল্যছাড়। সেবা নিতে গেলে থাকছে না দীর্ঘসময় ব্যয় করার ঝক্কি। মাত্র এক ঘণ্টায় মিলবে ফ্ল্যাশ রিপেয়ার। এ ছাড়া ফ্রিতেই পাওয়া যাবে প্রোটেক্টিভ ফিল্ম, সফটওয়্যার আপগ্রেড করার সুবিধা। এসব কাজ করাতে দিতে হবে না কোনো লেবার ফি। পাশাপাশি স্মার্টফোনের পরিচর্যার জন্য বিনামূল্যে পাওয়া যাবে স্যানিটাইজেশন, ক্লিনিং ও ডিসইনফেকশন সার্ভিস। সার্ভিসিংয়ের সময়ে গ্রাহকের রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ফ্রি গেম সার্ভিস।
