দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশকে ঘাস কাটার সাজা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

দুই পুলিশ সদস্যকে ঘাস কাটার শাস্তি দিয়েছে ভারতের একটি আদালত। আসামি নিয়ে দেরিতে আদালতে পৌঁছানোয় ওই দুই পুলিশ সদস্যকে এই শাস্তি দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এই অভিনব শাস্তির কথা জানিয়েছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মহারাষ্ট্র রাজ্যের পারবানি জেলার আদালতে আসামি নিয়ে বেলা ১১টায় পৌঁছানোর কথা থাকলেও ওই দুই পুলিশ সদস্য আধঘণ্টা পর পৌঁছানোয় বিচারক তাদের এ শাস্তি দেন।

ওই দুই কনস্টেবল ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারবানির মানবত থানায় কর্মরত। আগের রাতে গ্রেপ্তার করা এক আসামিকে নিয়ে দেরিতে আদালতে হাজিরের পর বিচারক ক্ষুব্ধ হয়ে তাদের এমন শাস্তি দেন। অবশ্য, এ ঘটনায় বিব্রত স্থানীয় পুলিশ। তাদের প্রশ্ন- বিচারক এমন সাজা কেন দেবেন? কর্তৃপক্ষকে দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন। ব্রিটিশ আমলেও পুলিশকে দিয়ে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।

তবে বিচারকের মেনে এখনো ঘাস কাটেননি ওই দুই পুলিশ সদস্য। আপাতত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছেন তারা। অন্যদিকে, দেশটির পুলিশ সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত