নাশকতাকারীকে আটক করায় পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় পুলিশের এক সদস্যকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

ডিএমপি কমিশনার সরিফুলের সাহসিকতার প্রশংসা করেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। নগরবাসির জানমাল রক্ষায় এভাবে সবাইকে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং তেজগাঁও বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

মোস্তাক আহমেদ জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে টিআই সরিফুল মোহাম্মদপুর জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল সাতটার দিকে টায় ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল হরতাল” স্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। টিআই সরিফুল আশপাশের লোকের সহায়তায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতেনাতে আটক করেন। যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত