সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় ৬ শিশুসহ ৯ বেসামরিক নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশে বিদ্রোহী ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর হামলায় ৯ বেসামরিক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার প্রদেশের কোকফিন গ্রামে জলপাই সংগ্রহকারী কৃষি শ্রমিকদের উপর হামলা চালায়। খবর আলাদোলু এজেন্সি ও টাইমস অব ইন্ডিয়া।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের জাবাল আল জওয়াইয়া এলাকার কোকফিন গ্রামে একদল কৃষক গাছ থেকে জলপাই সংগ্রহের কাজ করছিল। এ সময় সেখানে সরকারি বাহিনীর বোমা এসে পড়ে।

এতে করে জলপাই সংগ্রহের কাজে থাকা ছয়জন শিশু ও এক নারীসহ নয়জন বেসামরিক লোক নিহত হয়।

জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক সিরীয় শাখার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম (এইটিএস) ইদলিব প্রদেশ এবং প্রতিবেশী আলেপ্পো, হামা ও লাতাকিয়া প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করেন।

সিরিয়া সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এইচটিএসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এদিকে, সিরিয়ার বিরোধী দল ও বিপ্লবী বাহিনীর জাতীয় জোট হামলার নিন্দা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত