‘কমনওয়েলথভুক্ত দেশগুলোর দক্ষতা আদান-প্রদান জরুরি’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০০ এএম

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্বে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং উৎপাদনশীলতাকে ত্বরান্বিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে জ্ঞান ও দক্ষতা আদান-প্রদান অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। গতকাল মঙ্গলবার লন্ডনে আয়োজিত কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘টেক অ্যান্ড ইনভেস্টমেন্ট : অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্যানালিস্ট হিসেবে যোগদান করে তিনি একথা বলেন।

মাহবুবুল আলম বলেন, এক্ষেত্রে ফিনটেক এবং ডিজিটাল ইকোনমিতে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সদস্য দেশগুলোকে নিয়ে একটি ‘কমন সাইবার-বেজড ট্রেড ইনফরমেশন অ্যান্ড লিঙ্কেজ প্ল্যাটফর্ম’ তৈরি করা যেতে পারে। পাশাপাশি দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও বাণিজ্যের হার বাড়াতে ‘কমনওয়েলথ কানেক্টিভিটি এজেন্ডা ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’-এর মতো কোনো উদ্যোগ নেওয়া যায় কি না সে বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত