মিসিসিপি নদীতে নিখোঁজ ৪ বাংলাদেশি ক্রু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে একটি বাংলাদেশি বাল্ক জাহাজ থেকে চার বাংলাদেশি ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ চার ক্রু সদস্যের জন্য মিসিসিপি নদীর তীরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড (ইউএসসিজি)।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ব্যক্তিরা বাংলাদেশের পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার মেঘনা অ্যাডভেঞ্চারের ক্রু সদস্য। নিখোঁজ চারজনই পুরুষ।

স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ইউএসসিজিকে ওই চার জনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়।

ইউএসসিজি বলছে যে তারা লুইসিয়ানার বেলে চেসের কাছে নদীতে নিখোঁজ চার ক্রু সদস্যের অনুসন্ধান চালাচ্ছে। একটি ইউএসসিজি হেলিকপ্টার এবং ছোট নৌকা ব্যবহার করে এ অনুসন্ধান চালানো হচ্ছে।

নিখোঁজ ক্রু সদস্যদের বয়স যথাক্রমে ২৫,২৯,৩০ এবং ৪৭ বছর। তবে ইউএসসিজি তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত