পল্টনে ৩ ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

রাজধানীর পল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত