গণতান্ত্রিক, গ্রহণযোগ্য সংসদ নির্বাচন দেখতে চাই : ইইউ রাষ্ট্রদূত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন দেখতে চাই। পুরো বিশ্বও এটি দেখতে চায়। 

আজ বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় তিনি এসব কথা বলেন। 

ইইউ রাষ্ট্রদূত বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশা করি গণতান্ত্রিক গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। 

এর আগে আজ বিকেল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। হোয়াইটলির নেতৃত্বে ১০ সদস্যে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। এসময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত