সায়নীর বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা যে উপহার পাঠালেন!

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম

১৫ ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামের গুরুদ্বারে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে বিয়ে করছেন অভিনেত্রী সায়নী দত্ত। পাত্র পাঞ্জাবী। নাম গুরবিন্দরজিৎ সমরা। পরের দিন ১৬ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল হোটেলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। সায়নীর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সেই প্রেক্ষিতেই হবু কনেকে বিশেষ উপহার পাঠালেন তিনি।

এখন মুম্বাইতে রয়েছেন সায়নী। আজ বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। একেবারে বিয়ে সেরে ফিরে যাবেন স্বামীর সঙ্গে তাঁর শহরে। সায়নীর স্বামী নামী একটি বহুজাতিক সংস্থার উচ্চ পদে কর্মরত গুরবিন্দরজিৎ। দু’জনের পেশা সম্পূর্ণ আলাদা। সায়নী কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। তাঁর হবু স্বামী থাকেন লন্ডনে। তবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে কলকাতায়। 

সায়নী বাবা সুভাষ দত্ত খ্যাতনামী পরিবেশকর্মী। আয়োজনে কোনো কমতি রাখছে না সায়নীর পরিবার। নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সায়নীর বিয়েতে আসতে পারবেন না তিনি, তবে উপহার পাঠাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। তবে বিয়ের আগে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কী উপহার পেলেন পেলেন সায়নী?

এই প্রসঙ্গে সায়নী বলেন, ‘আমার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক থাকায় তাঁকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু, বিয়েতে আসতে পারবেন না তিনি। তবে তিনি আমার জন্য হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। আর এটাই আমার বিয়ের সব থেকে বড় উপহার। বিয়েতে সবাই তো সোনা-গয়না-শাড়ি দেন, তবে এই চিঠি যে কতটা স্পেশাল বলে বোঝাতে পারব না। তবে চিঠির সঙ্গে অন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। যা দেখে আমি আপ্লুত।’

১৬ ডিসেম্বর কলকাতার রিসেপশন শেসে চণ্ডীগড় চলে যাবেন নবদম্পতি। আগামী ১৯ ডিসেম্বর সেখানে অনুষ্ঠানের পর ২২ ডিসেম্বর মুম্বাইয়ে আরও একটি রিসেপশন হওয়ার কথা। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে সায়নী সংসার পাতবেন লন্ডনেই।

আনন্দবাজার 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত